Md. Rokonuzzaman
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সদরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন

ফরিদপুরের সদরপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আয়ুব ফকিরের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আয়ুব ফকিরকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। তারা বলেন, শান্তিপূর্ণভাবে কাজ করা একজন রাজনীতিবিদকে গ্রেপ্তার করে জনগণের কণ্ঠরোধের অপচেষ্টা চলছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম ভাসানী, ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন, হাফেজ মাওলানা মুক্তার হোসেন প্রমুখ। 
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান।
বক্তারা আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আয়ুব ফকিরের বিরুদ্ধে আনা অভিযোগ গুলো যাচাই করে দেখা হোক এবং কোনো ষড়যন্ত্র থাকলে তা উৎঘাটন করা হোক। 
মানববন্ধন শেষে আয়ুব ফকিরের নিঃশর্ত মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
উল্লেখ্য,  সদরপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশ। শনিবার (১৭ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারী গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে থানায় হামলা, অস্ত্র লুট, ডাকাতি ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

1

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

2

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

3

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

4

নওগাঁয় পুলিশ সুপারের উপস্থিতিতে রানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠ

5

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

6

মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

7

জামায়াত ইসলামী উখিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন ও কেন্দ্র প্রতি

8

মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হ

9

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

10

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

11

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

12

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখাল বাংলাদেশী

13

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

14

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

15

জলাবদ্ধতার লাগাম টানতে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল তীর পরিষ্কার

16

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

17

কাজিপুরে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার গণসংবর্ধনা

18

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

19

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

20