জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে কে এম জাবির

মোঃ নাছির উদ্দিন 

জাতীয় সংসদে শ্রমিক ও মেহনতী মানুষের প্রকৃত প্রতিনিধি নিশ্চিত করা না গেলে দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত বাঞ্ছারামপুর আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট কে এম জাবির।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতিতী সংগীত নিকেতনে প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এডভোকেট কে এম জাবির আরও বলেন, আগামী দিনে বাঞ্ছারামপুরকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে হলে কলকারখানা স্থাপন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতিকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। উন্নয়ন তখনই টেকসই হবে, যখন সাধারণ মানুষ তার সুফল ভোগ করতে পারবে।
মতবিনিময়কালে তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক সমাজ গঠনে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরতে পারেন।

সভায় প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 


 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

1

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম,জুয়া ও মাদক

2

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

3

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

4

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

5

নাসির নগরে শ্রম বিক্রির হাট

6

কাশীপুর ইউনিয়ন তাঁতীদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

7

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

9

বান্দরবানে সন্তানের সিকিৎসার নামে শাশুড়ির টাকা ও স্বর্ন নিয

10

জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্যে নতুন মাত্রা, তরুণ সাংব

11

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

12

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

13

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

14

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

15

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

16

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

17

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

18

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

19

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

20