জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

 মোঃ ইশারাত আলী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যৌথবাহিনীর (সেনাবাহিনী ও বিজিবি) অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ মোঃ হাবিবুর রহমান (পিতা: লিয়াকত হোসেন) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় ৩৭ বীর কালিগঞ্জ ক্যাম্প ও ১৭ বিজিবির সমন্বয়ে একটি দল।

যৌথবাহিনী জানায়, আটক ব্যক্তির বসতবাড়ির সামনে থাকা ধানের গোলা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ঘরের ভেতর থেকে রামদাসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ৩৭ /বীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদুল হক খান (এস বি পি) নিশ্চিত করেছেন। তিনি বলেন আজ সকাল ৮টা ৩০ মিনিটে আটককৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ যৌথ বাহিনীর মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামাল দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি রামদা ৩টি এসএস পাইপ ১টি। এব্যাপারে মামলা প্রক্রিয়াধিন।

তবে স্থানীয়রা জানান এই অভিযান অব্যাহত থাকলে জনসাধারণ এলাকায় স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে। তাদের বিশ্বাস সেনাবাহিনী ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুল বাড়িতে প্রাণ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন

1

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

2

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

3

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

4

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

5

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

6

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

7

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

8

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

9

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

10

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

11

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

12

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

13

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

14

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যে

15

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

16

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

17

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

18

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

19

দক্ষতা ও সততায় আস্থার প্রতীক কাঠালিয়া থানার ওসি আবু নাসের রা

20