মোঃ রশিদুল ইসলাম
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

শেরপুরের সীমান্তে বন্যহাতির আক্রমণে ২ জনের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারোপাহাড় অধ্যুষিত গজনী এলাকায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২০ মে) রাতে গজনীবিটের দরবেশচালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আজিজুর রহমান আকাশ ও ফিনিক্স মারাক।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত কয়েকদিন ধরেই পাহাড় থেকে হাতির পাল পাকা ধানের ক্ষেতে নেমে আসছিল। ক্ষেতের ধান রক্ষায় প্রতিদিনই লোকজন পাহারা দেন। গতকাল রাতে হাতির পাল আবারও ধান ক্ষেতে নেমে এলে তাড়াতে গিয়ে আজিজুর রহমান আকাশ হাতির আক্রমণে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এর কিছুক্ষণ পরই হাতির পালের আক্রমণে ঘটনাস্থলেই নিহত হন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ফিনিক্স মারাক।
পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাতির উপদ্রব নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চপদস্থ চাকরির মায়া ত্যাগ উদ্যোক্তা হলেন ভাঙ্গুড়ার কৃষিবি

1

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

2

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

3

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

4

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছ

5

দৌলতপুরপ ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

6

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

7

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

8

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

9

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

10

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

11

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন মুর্শিদা জামান বেল্টু

12

মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে প্রধান শিক্ষকের স

13

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

14

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

15

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

16

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

17

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

18

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

19

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

20