জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে ডাকাতি মামলার -৩ ডাকাত গ্রেফতার

শাখাওয়াত হোসেন মোল্লা 
 

মাদারীপুরের শিবচর থানাধীন বন্দরখোলা ইউনিয়নের ওভার ব্রিজের নিচে সার্ভিস রোডের তিন রাস্তার মোড় হইতে গরু ব্যবসায়ীদের কুপিয়ে আহত করে নগদ টাকা ডাকাতি মামলার আসামী গ্রেফতার ও প্রাইভেটকার জব্দ করেছে শিবচর থানা পুলিশ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১:০০ ঘটিকায় প্রেস বিফ্রিংয়ে করেন, সহকারী পুলিশ সুপার, মোঃ সালাহ উদ্দিন কাদের, শিবচর সার্কেল, মাদারীপুর।

থানা সূত্রে জানান,অত্র মামলার বাদী রাজন মোল্লা, পিতা-মৃত এনাজ উদ্দিন মোল্লা, মাতা-আম্বিয়া বেগম, সাং-নতুন বাজার সাজু মোল্লাকান্দি, ৯নং ওয়ার্ড, ইউনিয়ন-মাদবরেরচর, থানা-শিবচর, জেলা-মাদারীপুর। তার সম্পর্কের চাচা আলাউদ্দিন দেওয়ান- গরু ব্যবসায়ী। গত ১৯/১১/২০২৫ তারিখ
সকাল অনুমান ০৬:০০ ঘটিকার সময় পাঁচ্চর সোনার বাংলা মোড় হইতে টেকেরহাট গরু ক্রয়ের উদ্দেশ্যে হান্নান হাওলাদার (৪০) এর পিকআপ যোগে রওনা হয়। পথিমধ্যে শিবচর থানাধীন বন্দরখোলা ইউনিয়নের ওভার ব্রিজের নিচের সার্ভিস রোডের তিন রাস্তার মোড়ে পৌছাইলে সার্ভিস রোডের ঠিক মাঝখানে একটি সাদা প্রাইভেট কার হতে চাপাতি হাতে ০৩ জন হেলমেট পরিহিত অজ্ঞাতনামা ছিনতাইকারী নেমে আমাদের পিকআপ গাড়ির সামনের গ্লাস চাপাতি দিয়ে আঘাত করে ভয়-ভীতি দেখায় এবং গাড়ির চাবি নিয়ে নেয়। ঐ সময় অত্র মামলার বাদী রাজন মোল্লার কাছে থাকা নগদ ২,০০,০০০/- লক্ষ টাকা ও তার সাথে থাকা আলাদ্দিন দেওয়ান এর কাছে থাকা ১,৭৫,০০০/- টাকা জোরপূর্বক ছিনাইয়া নেয়। চাঞ্চল্যকর এই মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল, মাদারীপুর। অত্র মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার এবং লুন্ঠিত টাকা ও প্রাইভেট কার আটকের লক্ষ্যে তদন্ত শুরু করেন। তিনি তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীদের অবস্থান শনাক্ত করেন। তৎপ্রেক্ষিতে মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল, মাদারীপুরের নেতৃত্বে শিবচর থানার চৌকস অফিসারদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ঢাকা ও শরীয়তপুরের নাওডোবা থেকে আসামীদের গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন,আসামীদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।          


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুর ৭টি কেন্দ্রের ফল ৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

1

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

2

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

3

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

4

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

5

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

6

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

7

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

8

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

9

মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা

10

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

11

জকসু নির্বাচন: ২০ কেন্দ্রের ফলে এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্র

12

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

13

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

14

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

15

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

16

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

17

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

18

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

19

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

20