জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১

জাহিদুল ইসলাম 
 চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপি’র একটি বিশেষ টহল দল বেলা ০২:৪৫ ঘটিকায়  বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের বাখের আলী গ্রাম হতে ০৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোনসহ চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় কালুপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ সাগর ইসলাম (৪০) কে আটক করেছে। বর্তমানে আটককৃত আসামীসহ মোবাইল ফোনগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। 
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে এবং এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

1

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

2

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

3

বেনাপোল দিয়ে ফিরল ভারতে পাচার হওয়া ৩০ কিশোর-কিশোরী

4

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

5

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতর

6

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

7

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

8

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

9

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

10

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

11

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

12

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

13

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

14

পটুয়াখালীতে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায়

15

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

16

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

17

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

18

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

19

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

20