মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর সিনিয়র আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি জেনারেল মোঃ আবু বক্কর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক ভিপি মোঃ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ সাদিকুল ইসলাম, বিএনপি ধাইনগর ইউনিয়ন শাখা সভাপতি আব্দুল কাইয়ুম সফেদ, জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মোঃ মুজতাহিদুল ইসলাম, কাজী সেতাউর রহমান, সাবেক প্রধান শিক্ষক আলঃ মোঃ জালাল উদ্দিন প্রমুখ। বক্তারা শিক্ষার মান উন্নয়নে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরেন। প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষকদের দক্ষতা শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোযোগী করে তোলে ।