জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

শাহরাস্তি উপজেলায় মাদকদ্রব্য সহ দুই আসামি আটক

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩৩ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। জনসচেতনতা ও মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গত ১ জুলাই ২০২৫ ইং তারিখ বিকাল ৪টায়, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে এসআই (নিঃ) আরিফ হোসেন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে অভিযান চালান উপজেলার নোয়াগাঁও এলাকার জামতলা পাকা সড়কে। সেখান থেকে আটক করা হয় মাদক ব্যবসায়ী আকাশ মজুমদার (২৬), যার পরিচয় শাহরাস্তি মেহের (মজুমদার বাড়ি), শাহরাস্তি উপজেলায়। তার কাছ থেকে উদ্ধার করা হয় তিন পিস ইয়াবা ট্যাবলেট।
পরে তার দেওয়া স্বীকারোক্তির ও তথ্যর ভিত্তিতে পুলিশ দ্বিতীয় অভিযান পরিচালনা করে উপজেলার বিশাড়া এলাকার মুন্সি বাড়ীর পাশের সড়কে। সেখান থেকে গ্রেফতার করা হয় মো. মোজাম্মেল হোসেন লিমন (৪১), পিতা-মৃত ছফি উল্লাহ। তার হেফাজত থেকে উদ্ধার হয় আরও ৩০ পিস ইয়াবা।
উভয় আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর শাহরাস্তি থানার এফআইআর নং-১, জি.আর নং-১০৭, তারিখ ১ জুলাই ২০২৫।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা ইয়াবা স্বল্প মূল্যে সংগ্রহ করে বিভিন্ন স্থানে উচ্চমূল্যে বিক্রি করে আসছিল, যার ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় এবং শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম(বার)-এর নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) আরিফ হোসেন ও তার দল এই অভিযান চালিয়ে মাদক নির্মূলে আরও একধাপ এগিয়ে যায়।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলার প্রতিটি থানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চলবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে এ লড়াই চলবে সর্বোচ্চ কঠোরতা ও নিষ্ঠার সঙ্গে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

1

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

2

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

4

জোট–রাজনীতির সমীকরণে এগিয়ে আতিকুল আলম শাওন

5

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

6

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

7

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

8

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

9

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

10

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

11

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

12

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৪তম শাহাদা

13

মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ৪নং ওয়র্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

14

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

15

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

16

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়

17

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

18

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

19

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

20