জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় যাত্রীর প্রতারণায় ভ্যান চালক নিঃস্ব

জাকির হোসেন।।

 যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে কৌশলে বৃদ্ধ চালককে দোকানে মালামাল কিনতে পাঠিয়ে চার্জার ভ্যান নিয়ে উধাও হয়েছে দুই প্রতারক যাত্রী।

শনিবার(৪ অক্টোবর) সকাল ১০ দিকে বাজারের ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভ্যানচালক ইদ্রিস আলী(৭০) ঝিকরগাছা উপজেলার কুমরি গ্রামের মৃত সাকাতুল্লার ছেলে। এসময় অসহায় ওই চালকের আহাজারিতে বাজরের মানুষ স্পদ্ধ হয়ে যায়। অনেকে তার আহাজারির ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। কমেন্টকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অসহায় চালকের ভ্যানটি উদ্ধার করার দাবী জানান।

ভ্যান চালক ইদ্রিস আলী জানান, তিনি গরীব মানুষ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন।সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে ভ্যান নিয়ে বাগআঁচড়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে থামতে বলে দুই জন ভ্যানে যাত্রী হয়ে উঠে বাগআঁচড়া বাজারে আসে। বাজারের পুরাতন ফুলতলার ফাস্ট সিকিউরিটি ব্যাংকের সামনে পৌঁছালে তাদের মধ্যে একজন তাকে একটি স্লিপ ও ২০০ টাকা দিয়ে ভিতরে একটি দোকান থেকে স্লিপের মালগুলো কিনে আনতে পাঠায় । পরে দোকান থেকে ফিরে এসে তিনি দেখে তার ভ্যান ও সঙ্গে যাওয়া ওই যাত্রীর কেউ নেই। এসময় তিনি ভ্যানটি হারিয়েছেন বুঝতে পেরে দিশাহারা হয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়ে আহাজারি করতে থাকে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদাত হোসেন জানান, বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। এ সময় তিনি অফিসার পাঠিয়ে ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ পর্যালোচনা করে ওই প্রতারকদের সনাক্ত করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউন

1

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘ

2

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

3

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

4

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

5

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

6

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বিজয় র‍্যালী ও কেন্দ

7

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

8

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

9

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

10

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

11

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

12

বেলকুচিতে বিতর্ক উৎসব চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার

13

সুশাসন,শান্তি ও পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মনো

14

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

15

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

16

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

17

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

18

মানবতার ডাকে সাড়া

19

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

20