জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজার টাকা জরিমানা


একরামুল ইসলাম

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দুটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকারের যৌথ ভ্রাম্যমাণ আদালত 
 বুধবার দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রট নিয়াজ মাকদুম । অভিযানে নকল গুড় তৈরির দায়ে আলী আহম্মেদ ও নয়ন মিয়া নামের দুই ব্যক্তিকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় নকল খেজুরের গুড়সহ গুড় তৈরিতে ব্যবহৃত আনুমানিক আড়াই লক্ষ টাকা মূল্যের ১২১ ড্রাম ভেজাল কাঁচামাল জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় ও আখের গুড় তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধি সেলিমুজ্জামান, শার্শা উপজেলা স্যানিটারি অফিসার সেফালি খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে। #
সর্ট: নিয়াজ মাখমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি, শার্শা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

1

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

2

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

3

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

4

দিনাজপুর জেলার বিরামপুরে আমন ধান কাটা শুরু হয়েছে

5

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

6

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

7

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

8

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

9

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

10

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

11

পাবনা-৩বিএনপি'র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

12

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

13

পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ ও লুটপাট ঘটনায় মামলা

14

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

15

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

16

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো

17

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

18

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

19

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

20