মোঃ আরিফুল ইসলাম।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঘাইছড়ি উপজেলার পাঁচটি পূজামণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষার জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার পাঁচটি পূজামণ্ডপের মধ্যে দুটিকে অতি গুরুত্বপূর্ণ এবং তিনটি পূজামণ্ডপকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অতি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৬ জন পুরুষ ও ২ জন মহিলা এবং সাধারণ পূজামণ্ডপে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিনের জন্য মোতায়েন করা হবে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ ছোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ তানজিল হোসেন এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ আব্দুল মাবুদ।