জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে চলন্ত নাগরদোলা থেকে পড়ে ৩ শিশু আহত

ইয়ামিন কাদের নিলয়।।

শরীয়তপুরে চলন্ত নাগরদোলা থেকে নিচে পড়ে তিন শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর শিশুকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন পরিচালিত ‘শরীয়তপুর পার্ক’ এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হল- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল গ্রামের সফিক পালোয়ানের ছেলে জিসান (১২), আলী আজম সরদারের ছেলে প্রিন্স (১২) ও ডামুড্যা উপজেলার ধনই গ্রামের বাবলু হাওলাদারের ছেলে মিরাজ (১৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অন্যান্যদের মতো তিন শিশু নাগরদোলার একটি বক্সে ওঠে। নাগরদোলা চালু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি নাট খুলে যায়। এসময় প্রায় ৩০ ফুট ওপর থেকে বক্সটি নিচে পড়ে যায়। এতে বক্সে থাকা তিন শিশু গুরুতর আহত হয়। তাৎক্ষণিক পার্কের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা আহত শিশুদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, তিনজনের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অন্য একজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, ‘এটি একটি দুর্ঘটনা, যা অত্যন্ত দুঃখজনক। আহত শিশুরা যাতে যথাযথ চিকিৎসা পায়, আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি।’
শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটে ফেরি ভেড়াতে নদের খনন কাজে এলাকাবাসীর ক্ষোভ

1

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

2

ভ্যানে এসে মনোনয়নপত্র জমা দিলেন ঠাকুরগাঁও সদর ১আসনের জামায়াত

3

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

4

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

5

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

6

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

7

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

8

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

9

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

10

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

11

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

12

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

13

জকসু নির্বাচন: ২০ কেন্দ্রের ফলে এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্র

14

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

15

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

16

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির

17

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

19

কালিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর

20