সঞ্জয় বাড়ৈ।।
০৩আগষ্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, মাদারীপুর জেলার,ডাসার উপজেলাধীন ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ে ঋষিকেশ মজুমদার শিক্ষা বৃওি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব সাইফ-উল আরেফিন,নির্বাহী কর্মকর্তা, ডাসার উপজেলা।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মি:সঞ্জয় বাড়ৈর উপস্থাপনায়,সভার সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব সালাহ্ উদ্দিন আকন।এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব সমীর চন্দ্র সরকার, সহকারী প্রধান শিক্ষক জনাব আ:রহিম ফকির,পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব আবুল হোসেন শেখ সহ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ। বীরমোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ঋষিকেশ মজুমদারের স্মৃতি রক্ষার্থে, তার সুযোগ্যা কন্যা শ্রীমতি মাধুরি চ্যাটার্জি, এই ট্রাস্ট গঠন করেন।প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের এই বৃওি করা হবে বলে,প্রধান শিক্ষক মহোদয় নিশ্চিত করেছেন। এ বছর ২৪জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃওি প্রদান করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে, গত এসএসসি পরীক্ষায় বীরমোহন উচ্চ বিদ্যালয়,উপজেলার শেষ্ঠ অবস্থান অর্জন করা,এবং বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণ করে ভুয়সী প্রশংসা করেন এবং তার নিজ হাতে, বৃওির অর্থ প্রদান করেন।
মন্তব্য করুন