রূপক মুখার্জি
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় পশু হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মারা গেল ছাগল , ক্ষতিপূরণের দাবি

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রাণীসম্পদ  ও ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় একজন দরিদ্র ভ্যানচালকের একটি ছাগলের  মৃত্যু হয়েছে। 
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ জুন) সকাল ৮ টার দিকে পৌর শহরের রাজুপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক মনির হোসেন ও তার স্ত্রী তাদের পোষা ছাগল অসুস্থ হয়ে পড়লে দ্রুত পশু হাসপাতালে নিয়ে আসেন। এ সময় পশু হাসপাতালে কর্মরত চিকিৎসক সাহাদত হোসেন অসুস্থ পশুর কোন চিকিৎসা প্রদান করে নাই। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত ওই ভ্যান চালক সংশ্লিষ্ট চিকিৎসক সাহাদত হোসেনের কাছে পশু ডাক্তারের মোবাইল ফোন নম্বর  চাইলে তিনি মোবাইল ফোন নম্বর না দিয়ে কালক্ষেপণ করেন। এহেন পরিস্থিতিতে  অসুস্থ ছাগলটি বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এতে করে ওই ভ্যান চালকের কমপক্ষে ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। 
সেবা বঞ্চিত ভ্যান চালক মনির ও মনিরের স্ত্রীর কান্না জড়িত কন্ঠে বলেন, ' প্রায় ২ ঘন্টা হাসপাতালে বসে থেকে কোন চিকিৎসা না পাওয়ায় আমাদের ছাগলটি মারা যায়। আমরা গরীব মানুষ, আমাদের কোন মুল্য নেই। কার কাছে বিচার চাইবো ? আমি সৃষ্ট ঘটনার বিচার চাই, ক্ষতিপূরণ চাই '।
এ বিষয়ে  লোহাগড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়ের সাথে মোবাইল ফোনে কথা হয়। তিনি বলেন, বিষয়টি আমার জানা নাই , তবে চিকিৎসা সেবা নিয়ে যে অভিযোগ উঠেছে, সেটি তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে বলে তিনি জানান। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

1

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

2

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

3

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

4

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

5

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

6

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

7

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

8

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

9

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

10

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

11

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

12

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

13

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

14

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

15

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

16

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

17

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

18

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

19

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখর

20