জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় ট্রাকচাপায় গৃহবধূ নিহত

রূপক মুখার্জি।।

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের কালনা সেতুর পশ্চিম পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফাতেমা বেগম লোহাগড়া উপজেলার চর-কালনা গ্রামের তকদির মোল্যার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে গৃহবধূ ফাতেমা বেগম কালনা-নড়াইল-যশোর- মহাসড়কের কালনা মধুমতি সেতুর পশ্চিম পাশে অবস্থিত টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ বাড়ি থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কালনা এলাকা থেকে লোহাগড়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফাতেমা বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে। পরে তুলরামপুর হাইওয়ে থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী  বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

1

সুন্দরবন থেকে আট জেলে আটক

2

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

3

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

4

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

5

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

6

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

7

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

8

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

9

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

10

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

11

‘অভিমানী’ নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান

12

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

13

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

14

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

15

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

16

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

17

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

18

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

19

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

20