জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাট মাতৃমঙ্গল হাসপাতালের নৈশ প্রহরীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আরিফ রিপন 
লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলার মাতৃমঙ্গল হাসপাতালে কর্মরত এক নৈশ প্রহরীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আঃ মতিন (৫০)। তিনি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুরিয়াদহ গ্রামের বাসিন্দা এবং মাতৃমঙ্গল হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী (নৈশ প্রহরী) হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান (৫৪), পিতা মৃত ইছাহাক হোসেন, সাং- মকড়া ঢঢগাছ, ডাক- ভোলার চওড়া, জেলা লালমনিরহাট  দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে আসছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, ২০১৪ সালে আঃ মতিন তার কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাসে ২ লাখ ২০ হাজার টাকা (২,২০,০০০) নেন। কিন্তু টাকার বিনিময়ে প্রতিশ্রুত চাকরি দেওয়া তো দূরের কথা, পরবর্তীতে টাকা ফেরত দিতেও অস্বীকার করেন।
মিজানুর রহমান অভিযোগে আরও জানান, টাকা ফেরত চাইতে গেলে আঃ মতিন বিভিন্ন সময় মামলা, হামলা এবং শারীরিক নির্যাতন সহ দলীয় নেতা কর্মীর হুমকি প্রদান করেছেন। এতে তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন।

মিজানুর তার কথায়
আমি বিশ্বাস করে আঃ মতিনের হাতে টাকা তুলে দিয়েছিলাম। তিনি বলেছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু ১১ বছর পার হয়ে গেছে, এখন তিনি টাকার কথা বললেই গালাগালি করেন, মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান।
স্থানীয় সূত্রে জানা যায়, মাতৃমঙ্গল হাসপাতালের ওই নৈশ প্রহরী আঃ মতিন দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে চাকরি, পদায়ন ও বদলির নাম করে অর্থ আদায় করেন। এলাকাবাসী জানান, তিনি সরকারি চাকরির প্রভাব ব্যবহার করে একাধিক নিরীহ মানুষকে প্রতারণা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আঃ মতিনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগীর আবেদন
অভিযোগের কপি লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালকের দপ্তরে দাখিল করেছেন মোঃ মিজানুর রহমান। তিনি লিখিতভাবে আবেদন করে অনুরোধ জানিয়েছেন,
প্রতারক আঃ মতিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আমার হাতিয়ে নেওয়া টাকাসহ ন্যায্য বিচার পাইতে চাই।
প্রশাসনের অবস্থান
পরিবার পরিকল্পনা অধিদপ্তর, লালমনিরহাট সূত্র জানায়, আমরা আঃ মতিনের(নৈশ প্রহরী)  নামে এরকম আরোও দুই তিনটা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

1

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

2

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

3

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

4

বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে নান্দাইলে তৌহিদী জনতার মানবব

5

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

6

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

7

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

8

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

9

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

10

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

11

মঠবাড়িয়ায় জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটে

12

জমি নিয়ে বিরোধে নাগেশ্বরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩

13

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

14

কালকিনিতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ

15

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

16

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

17

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

18

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

19

পটুয়াখালীতে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায়

20