জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি নেতাকর্মীদের পদযাত্রা

মো: সুমন
বান্দরবানের লামা উপজেলায় জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র মো. জাবেদ রেজা'কে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রায় হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে। 

রবিবার (২৩ নভেম্বর) সকালে লামা বাজারে বিএনপির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় লামা পৌর বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়ে লামা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে সমবেত হয়।
 
এতে বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র জাবেদ রেজাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে পদযাত্রা কর্মসূচিতে বিএনপি'সহ বিভিন্ন শ্রেণি-পেশার পাহাড়ি বাঙালি সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা মো. শাহীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পাহাড়ি জেলা বান্দরবানের আনাচে-কানাচে ঘুরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের পাশে সবসময় ছিলেন পাহাড়ের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজা। তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও তিনি রাজপথ এবং নেতাকর্মীদের ছেড়ে যাননি। এছাড়া দল ও পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে পাহাড়ি-বাঙালি সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। 

বক্তারা আরও বলেন, বান্দরবান জেলায় ধনী-গরিব এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য একজন নেতাকেই ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চান তাঁরা। অতিদ্রুত বিএনপি হাইকমান্ড প্রার্থী পরিবর্তন করে তরুণ প্রজন্মের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

1

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

2

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

3

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

4

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

5

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

6

ডিলারের সার দুর্নীতি নিয়ে ভুগান্তিতে কৃষক

7

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও

8

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

9

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

10

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

11

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

12

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

13

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

14

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

15

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

16

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

17

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

18

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

19

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

20