আবদুর রহিম
প্রকাশঃ 29-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতি ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রূপগঞ্জ উপজেলার টাটকী এলাকায় সংঘটিত একটি আলোচিত ডাকাতি ও হত্যাচেষ্টা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মো. মেহেদী ওরফে চুরা মেহেদী (২৪) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি শেষে গত ২৭ মে (মঙ্গলবার) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা কাস্টমস অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, যার নম্বর ৩১(৬)২৪; জিআর নম্বর-২৭৯/২৪। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৪২৭, ৩৭৯, ৩৮০ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।
গত বছরের ২৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব শত্রুতার জেরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল মো. শাহিন ওরফে ডিশ শাহিনের (৩০) নেতৃত্বে রূপগঞ্জের টাটকী এলাকায় নূর আলম (২৪) এর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র, রড, পাইপ, হকিস্টিকসহ বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
নূর আলম তাদের বাধা দিলে তার ওপর হামলা চালানো হয়। ধারালো রামদা, চাপাতি, কুড়াল, চাকু ও পাইপ দিয়ে তাকে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। হামলার সময় তার পেটে আঘাত করে ভুঁড়ি বের করে দেওয়া হয়, মাথায় ও হাতে মারাত্মক জখম হয়, যা তার জীবন বিপন্ন করে তোলে। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নূর আলমের চিৎকারে তার মা ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন। অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর করে, চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এ সময় তারা তার গলা থেকে এক ভরি সোনার চেইন ছিনিয়ে নেয়।
পরবর্তীতে ঘরে প্রবেশ করে নগদ প্রায় ১.২০ লক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে এবং প্রায় ১.৫ লক্ষ টাকার মালামাল ভাঙচুর করে।
ঘটনার পর র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরা মেহেদীকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাব-১১ এর সহকারী পরিচালক মো. আল মাসুদ খান, এএসপি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

1

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

2

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

3

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

4

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

5

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

6

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

7

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

8

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

9

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

10

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

11

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

12

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

13

বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ

14

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

15

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি ন

16

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

17

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

18

এলি ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার

19

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

20