জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জের শ্যামনাই স্কুলের মাঠে জলাবদ্ধতা পানিতে খেলা করছে হাঁস

মোঃ জাকি উল্লাহ।।

সিরাজগঞ্জে রায়গঞ্জে উপজেলার ঘুড়কা ইউনিয়নে ৮৫ নং শ্যামনাই  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কারণে পানিতে খেলা করছে হাঁস। সরেজমিনে গিয়ে দেখা যায়, দ্বি-তল বিশিষ্ট অত্র বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের খেলাধুলার মাঠে হাঁটু সমান পানিতে তলিয়ে আছে।  জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের নিচ তলায় শিশু ও তৃতীয় শ্রেণির ক্লাস বন্ধ হয়ে গেছে দীর্ঘ ২ মাস।  এ দিকে যাতায়াতের পথ পানিতে তলিয়ে পিচ্ছিল হওয়ার কারণে অনেক সময় পানিতে পড়ে পোশাক ভিজে যাচ্ছে। এতে করে ছাত্র ছাত্রীদের ক্লাসের ব্যাঘাত ঘটছে।  যার ফলে ছাত্র -ছাত্রীরা স্কুলে আসতে চায় না এবং অভিভাবকদের স্কুলের প্রতি অনীহা দিন দিন বাড়ছে। এই জলাবদ্ধতা দীর্ঘ হওয়ায়  অত্র স্কুলের ফলাফল বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা। দীর্ঘদিন খেলার মাঠে জলাবদ্ধতার কারণে সৃষ্টি হচ্ছে মশার উপদ্রব তাতে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার  আশংকা করছে শিক্ষকবৃন্দ। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম হোসেন, ওমর ফারুক, সুমাইয়া খাতুন জানায়,স্কুল মাঠ  পানিতে তলিয়ে যাওয়ায় আমরা খেলাধুলা করতে পারছিনা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন বলেন, বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় বর্ষা মৌসুমের অধিকাংশ সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেল্লাল হোসেন বলেন, শ্যামনাই স্কুলের জলাবদ্ধতার বিষয়ে অবগত আছি, মাঠে মাটি ভরাটের বরাদ্দের জন্য অধিদপ্তরের প্রস্তাবনা পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বনবিভাগের অভিযানে ১০০ ঘনফুট কাঠসহ গাড়ি জব্দ

1

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

2

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

3

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

4

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

5

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

6

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

7

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

8

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

9

হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল

10

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

11

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

12

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

13

ভর্তির বয়সসীমা শিথিল ও আবেদন সুযোগের দাবিতে শিক্ষার্থীদের ব

14

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

15

সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ বিরোধী দিবস পালিত

16

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

17

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

18

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

19

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জ

20