জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

দয়াল বড়ুয়া 
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক ২,৪০,০০,০০০/- (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা মূল্যের ৮০০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক। 
 বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ নভেম্বর ২০২৫ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা করে ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। 

 ২৯ নভেম্বর ২০২৫ ইং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। চালক আলী জাফর (৩৬), পিতা- মৃত মীর আহমদ, গ্রাম- তুতুর বিল রাজা পালং, ডাকঘর- উখিয়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে আবার  তল্লাশী করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২,৪০,০০,০০০/- টাকা মূল্যের ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

1

আবারো রম রমা মাদক ব্যাবসাতে লিপ্ত হচ্ছেন গাজীপুরের বেকার যুব

2

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

3

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে চিকিৎসা সেবা

4

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

5

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

6

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

7

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

8

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

9

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

10

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

11

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

12

বগুড়া–৭ আসনে জামায়াত প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

13

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

14

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

15

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

16

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

17

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

18

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

19

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

20