জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে মাদক প্রতিরোধ কমিটি গঠনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজিবপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই (সোমবার) বিকেলে রাজিবপুর সরকারি পালট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
উদ্যোগটি গ্রহণ করেন চর রাজিবপুর বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ মাহাবুব রসিদ মন্ডল। সভায় সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক অধ্যাপক গোলাম মোস্তফা।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতি, এবং যুবসমাজকে রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিক সমাজকেই নেতৃত্ব দিতে হবে। এজন্য একটি সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর মাদক প্রতিরোধ কমিটি গঠনের উপর জোর দেন বক্তারা।
সভায় স্থানীয় শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের সচেতন নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলে একমত পোষণ করেন যে, রাজিবপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হন চর রাজিবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশীদ মন্ডল এবং সদস্য সচিব প্রভাষক মোখলেছুর রহমান। ৩১ সদস‍্য বিশিষ্ট খসড়া আহবায়ক কমিটি প্রস্তাব করা হয় । অচিরেই সর্বস্তরের শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হবে। এই কমিটি মাদকবিরোধী প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।
এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় একদিন রাজিবপুর সত্যিকার অর্থেই মাদকমুক্ত একটি উদাহরণ হয়ে উঠবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

1

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

2

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

3

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

4

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

5

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

6

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

7

সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

8

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

9

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

10

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

11

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

12

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

13

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

14

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

15

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

16

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

17

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

18

মানিকগঞ্জের ‘হাজারী গুড়’: নামকরণ, ঐতিহ্য ও বাজার—চাহিদা থাক

19

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল

20