জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাশিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম

“ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যে, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয়তাবাদী শক্তির অহংকার তারেক রহমান”—এই স্লোগানে মুখরিত পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে কুড়িগ্রামের রাজিবপুরে।

উপজেলা বিএনপির আয়োজনে  ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজিবপুর মধ্যবাজারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক পদসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শ তুলে ধরে বলেন, বিএনপি সব সময় দেশের জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে এসেছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকবে।

এ সময় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

1

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

2

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

3

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

4

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

5

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

6

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

7

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

8

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

9

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

10

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

11

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

12

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

13

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

14

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

15

বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল

16

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

17

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

18

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

19

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

20