জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলনের মহাউৎসব

রাশিদুল ইসলাম।।
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখের সামনেই চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহাউৎসব। দীর্ঘদিন ধরেই একটি চক্র স্থানীয় দালালদের মাধ্যমে প্রশাসনকে পাশ কাটিয়ে নির্বিঘ্নে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোরে উপজেলার করাতিপাড়া এলাকায় নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই ৪টি ট্রলার আটক করেন স্থানীয়রা। পরে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা পর ট্রলারগুলোর বালু নদীতে ফেলে দিয়ে খালি অবস্থায় ছেড়ে দেন তারা।

এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের নিরব সম্মতি অথবা সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু তুলে আসছে। এর ফলে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি চরম ভাঙনের মুখে পড়েছে ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তাঘাট।

এর প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর কোদালকাটি ইউনিয়নে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তৃতা দেন মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোদালকাটি ইউনিয়নের শিক্ষক ও সমাজসেবক আমিনুর রহমান মাস্টারসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, বলেন,

মানববন্ধনের পর কিছুদিনের জন্য কার্যক্রম বন্ধ থাকলেও, স্থানীয়রা জানান সম্প্রতি আবারও বালু উত্তোলন শুরু হয়েছে। এতে তারা ক্ষুব্ধ ও চরম উদ্বিগ্ন।

অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি—প্রয়োজনে বালুবাহী ট্রলার নদীতে ডুবিয়ে দেওয়ার মতো কঠিন পদক্ষেপ নিতে তারা বাধ্য হবেন। তবে স্থানীয় নেতারা শান্তিপূর্ণ উপায়ে সামাজিক ও আইনগত প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহীকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা। এতে করে প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

স্থানীয়দের দাবি:

অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা

সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ

নদী রক্ষা ও জনস্বার্থে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা

রাজিবপুরে নদীভাঙনের শঙ্কা এবং ফসলি জমি রক্ষায় স্থানীয়দের আহ্বান স্পষ্ট—প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

1

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

2

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

3

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

4

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

5

আমন ধানের ফলন ভালো

6

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

7

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

8

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

9

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

10

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম

11

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

12

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

13

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

14

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

15

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

16

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

17

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

18

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

19

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

20