জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

রাশিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম 


কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশ সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নের ৯ হাজার ৫২৭ জন কার্ডধারীকে এই কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

 বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টায় চর রাজিবপুর বটতলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমত আলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।

জানা গেছে, রাজিবপুর উপজেলায় মোট ১৫ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ৫২৭ জন কার্ডধারী পরিবারের কাছে এ চাল পৌঁছে দেওয়া হবে। প্রতি মাসে খাদ্যবান্ধব কর্মসূচির এই চাল বিতরণের ফলে অস্বচ্ছল মানুষের পরিবারে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,
“বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশের প্রতিটি উপজেলায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচি চালু রয়েছে। এর ফলে নিম্ন আয়ের মানুষ কম দামে খাদ্যশস্য কিনতে পারছে। আমরা আশা করি, রাজিবপুরের কোনো অসহায় মানুষ আর খাদ্য কষ্টে থাকবে না।”

এ সময় বক্তারা আরও বলেন, চাল বিতরণে যাতে কোনো প্রকার অনিয়ম বা হয়রানি না হয়, সেদিকে কড়া নজরদারি থাকবে। ডিলারদের প্রতি সতর্কবার্তাও দেওয়া হয়, যাতে সুবিধাভোগীরা সঠিক সময়ে তাদের বরাদ্দকৃত চাল পান।

স্থানীয় উপকারভোগীরা জানান, বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের অনেক কষ্ট হচ্ছিল। তবে সরকার নির্ধারিত এই খাদ্যবান্ধব চাল পেয়ে তারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।

রাজিবপুরে এই কর্মসূচি চলমান থাকবে এবং ধাপে ধাপে সব উপকারভোগী পরিবার তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

1

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

2

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

3

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

4

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

5

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

6

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

7

বার-বার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলেও নিরব প্রশাসন অভিযোগ

8

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

9

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

10

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

11

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

12

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

13

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

14

নওগাঁর নিয়ামতপুরে হাঁস পালন করে স্বাবলম্বী বেকার যুবক আরিফ

15

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখাল বাংলাদেশী

16

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

17

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

18

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

19

মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে প্রধান শিক্ষকের স

20