জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাশিদুল ইসলাম।।

কুড়িগ্রামের রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রাজিবপুর সদর ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি টিম মরিচাকান্দি মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় আলমগীর হোসেনের দোকানের সামনে থেকে মৃত সোহরাফ হোসেনের ছেলে নুরুল আমিনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজিবপুর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় স্থানীয়রা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, মাদক ব্যবসা ও সেবনের কারণে এলাকায় তরুণ সমাজ বিপথে যাচ্ছে। পুলিশের এই ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান তারা।
রাজিবপুর থানার পক্ষ থেকে জানানো হয়, সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

1

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

2

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

3

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

4

বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিন সন্তানের সংবাদ সম্মেলন

5

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

6

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

7

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিবে ব্যাংক

8

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

9

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

10

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

11

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

12

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

13

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

14

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

15

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

16

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

17

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো

18

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

19

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

20