জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার


মামুন চৌধুরী

কুড়িগ্রামের রাজারহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা জব্দ করা হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আনোয়ার হোসেন ভুট্টু (৩৬), পিতা আব্দুর রহিম, গ্রাম কৃষ্ণানন্দ বকসী; মোঃ জাইদুল ইসলাম (২৭), পিতা মোঃ লুৎফর রহমান; আফসানুল ইসলাম আপন (২৫), পিতা মোঃ রফিকুল ইসলাম— উভয়ের বাড়ি কুলুষা ফেরুষা গ্রামে এবং মোঃ আতাউর রহমান (৩২), পিতা মোঃ আক্কাচ আলী, গ্রাম পূর্ব ফুলমতী। তারা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
রাজারহাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিক্সা থামিয়ে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে সরাসরি জড়িত চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–১২/১৪৭, তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৫)। গ্রেপ্তারকৃত আসামিদের রবিবার যথাযথ আইনগত প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রাজারহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

1

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

2

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

3

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

4

বীরগঞ্জের ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

5

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

6

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

7

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

8

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

9

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

10

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

11

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

12

কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগের দুই ন

13

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

14

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

15

নির্বাচনী প্রচারণায় ৬ দিনের সফরে আজ কক্সবাজার পৌছেছেন সালাহউ

16

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

17

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

18

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

19

সান্তাহার মালশন সাহেব পাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসং

20