জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজারহাটে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, জনতার ধাওয়া

Mamun Chowdhury


রাজারহাটে মরা গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গেছে মাংস বিক্রেতা । ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,শনিবার ফরকেরহাট বাজারের মাংস বিক্রেতা ও বালাকান্দি কসাইপাড়া গ্রামের মৃত সাকিবুদ্দিনের পুত্র আলম মিয়া (৩৬) পাশ্ববর্তী মৃত আব্দুল আজিজ এর পুত্র ওয়াহেদুল ইসলামের  তড়কা (অ্যানথ্রাক্স) রোগাক্রান্ত নাক-মুখ দিয়ে রক্ত একটি গরু ক্রয় করে ফরকেরহাট বাজারে নিয়ে আসার সময় পথিমধ্যে গরুটি মৃত্যু বরন করে।

এরপরও কসাই আলম মিয়া অপর মাংস বিক্রেতা  হায়দার আলীর সহযোগিতায় নিজেই মৃত গরুটি জবাই করে। দূর থেকে  এদৃশ্য অবলোকন করেন বাজারের দু,একজন মানুষ।  পরে মুহুর্তের মধ্যে বিষয়টি জানাজানি হলে শতশত জনতা জোটবদ্ধ হয়ে ওই কসাই  দ্বয়কে ধরার চেষ্টা করে। এসময় অবস্থা বেগতিক দেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবির আদিল ও উপজেলা স্যানেটারি পরিদর্শক  (ভার:) আব্দুল লতিফ ঘটনাস্থলে পৌঁছেন । পরে মৃত গরুর নমূনা সংগ্রহের পর তা পুতে ফেলা হয়।


ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবির আদিল ও স্যানেটারি পরিদর্শক  (ভার:) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আব্দুল লতিফ বলেন,এঘটনায় জড়িত কসাইদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন,ঘটনাটি জেনেছি,অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

1

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

2

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

3

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

4

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

5

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

6

মাতৃভূমির টান

7

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

8

ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্ব

9

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

10

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

11

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

12

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

13

হান্নান মাসউদকে হত্যার হুমকি

14

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

15

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

16

বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে

17

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

18

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

19

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

20