জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজারহাটে জমি লিখে দিতে অস্বীকার করায় ষাটোর্ধ বৃদ্ধাকে মারধর

মোঃ এনামুল হক বিপ্লব ।।

রাজারহাটে ষাটোর্ধ বৃদ্ধার জমি জোরপূর্বক লিখে নিতে বসতবাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।
হামলা চালিয়ে ষাটোর্ধ বৃদ্ধা ও পরেশ চন্দ্র রায়কে তুলে নিয়ে যায় প্রতিপক্ষরা।
জমি লিখে দিতে অস্বীকার করায়
প্রতিপক্ষের দলগত এলোপাতাড়ি মারধরে রক্তাক্ত আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরেশ চন্দ্র রায়।এঘটনায় জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর কলে খবর পেয়ে ঘটনাস্থল পৌছান রাজারহাট থানা পুলিশ।ঘটনা স্থল থেকে বৃদ্ধা সুরোবালা ও তার ভাতিজা পরেশ চন্দ্রকে উদ্ধার করে রাজারহাট থানা পুলিশ।ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত সুবিত কে সাথে সাথে আটক করে পুলিশ।
গত বৃহস্পতিবার(৪-সেপ্টেম্বর)
বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের ঠাটমারি (দিনোবাজার)এলাকায় ঘটনাটি ঘটে।
নির্যাতনের শিকার বৃদ্ধা সুরোবালা অভিযোগ করে বলেন,প্রতিবেশী উৎপল চন্দ্র রায়,পংকজ চন্দ্র রায়, শেফালী রাণী ও তার স্বামী প্রদীপ চন্দ্র রায়সহ তাদের পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে তাদের জমি জবরদখলের চেষ্টা করে আসছে। এরই জেরে ঘটনার দিন তারা কয়েকজন সহযোগীকে নিয়ে সুরোবালার বাড়ি থেকে তুলে নিয়ে গোপন কক্ষে আটকিয়ে রাখেন।পরে সুরোবালার কাছে জোরপূর্বক জমি লিখে নিতে স্টাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে ব্যর্থ হলে বৃদ্ধাকে মারধর করেন ও জানে মেরে ফেলার হুমকি দেয়।পরে বাড়ি ও বাগান দখলের উদ্দেশ্যে বেড়া দেওয়ার চেষ্টা চালানো হয়।
বৃদ্ধা আরও বলেন,এসময় আমার ভাতিজা পরেশ চন্দ্র রায় বাধা দিলে তাকেও মারধর করে টেনে-হিঁচড়ে বাড়িতে নিয়ে গিয়ে আমার সাথে আটকে রাখে।
এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে বৃদ্ধার নাতি জামাই মনোরঞ্জন জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ নাজমুল আলম ঘটনাস্থল থেকে বৃদ্ধা ও তার ভাতিজা পরেশ চন্দ্রকে উদ্ধার করেন।আহত পরেশ চন্দ্রকে পরবর্তীতে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থলে গ্রেফতার সুবিত চন্দ্র রায়কে নিয়মিত আইনে মামলা রুজু করে কারাগারে পাঠিনো হয়। 
রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজমুল আলম বলেন আমি নিজেই ঘটনাস্থলে যাই সুবিত চন্দ্র রায়কে গ্রেফতার করে নিয়মিত আইনে মামলা রুজু বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করি।বাকি আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

1

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

2

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

4

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

5

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে হান্নান অর

6

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ক

7

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

8

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

9

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

10

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

11

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

12

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

13

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

14

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

15

মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

16

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

17

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্

18

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

19

হাঁপানিয়ায় টমটম ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

20