জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ একজন আটক

ঝালকাঠির রাজাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার (২৪ জুন ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলার লেবুবুনিয়া বাজারস্থ সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঝালকাঠির এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক দে (৩৫), পিতা-মৃত বিমল কৃষ্ণ দে, মাতা-চায়না দে, সাং-নৈকাঠি, ৩ নম্বর ওয়ার্ড, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠিকে আটক করে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন মানিক দেকে তল্লাশি চালায়। এসময় তার পরিহিত শার্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস লালচে গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করে মানিক দেকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার  এসআই মহিউদ্দিন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

1

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

2

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

3

জাল জন্মনিবন্ধনে গ্রাম পুলিশ নিয়োগ

4

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

5

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

6

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

7

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

8

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

9

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. ইকরামুল বারী

10

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

11

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

12

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

13

নাসিরনগর সদর ইউনিয়ন ৩১ দফা বাস্তবায়নে জননেতা এম এ হান্নানের

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

15

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

16

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

17

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

18

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

19

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

20