জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সবজির বাজারে আগুন, নাভিশ্বাস ক্রেতাদের

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীতে  বাজারে  সব‌জির দাম অ‌নেক‌ বে‌ড়ে‌ছে। মঙ্গলবার ভোরবেলা শহরের পাইকারী ও খুচরা কাচাবাজার ঘুরে দেখা গেল ক্রেতাদের দীর্ঘশ্বাস—দরদাম করে এক-দুই কেজির বেশি কেউ নিতে পারছেন না। কারণ, চাহিদার তুলনায় সরবরাহ কম, আর সেই সুযোগে বেড়ে গেছে দাম।

বাজার ঘু‌রে দেখা গে‌ছে, খুচরা বি‌ক্রেতা বেগুন প্রতি কেজি ৮০ টাকা দ‌রে বি‌ক্রি কর‌ছে। খুচরা বি‌কেতা‌দের কিন‌তে হ‌য়ে‌ছে ৬৫ থে‌কে ৭০ টাকা কে‌জি‌তে। খুচরা পর্যা‌য়ে উস্তা ৭০-৮০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা কে‌জি এবং লাউ প্রতি পিস ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন করে বাজারে এসেছে ক‌য়েক‌টি শীতকালীন সবজি। কিন্তু তার দাম আকাশছোঁয়া। প্রতি কেজি ফুলকপি ১৫০-১৬০ টাকা এবং পাতা কপি ৮০-৯০ টাকা।
তুলনামূলক সস্তায় মেলে গোলআলু, পেঁপে ও কচুমুখি। এগুলোর দাম ২৫-৩৫ টাকা কেজি। ফলে নিম্নআয়ের মানুষ এই তিনটি সবজির ওপর ভরসা করে বাজার করছেন।
বিক্রেতারা বলছেন, বর্ষার কারণে গরমকালের সবজির উৎপাদন কমে গেছে। একদিকে উৎপাদন ব্যাহত, অন্যদিকে শীতকালীন সবজি এখনো বাজারে পুরোপুরি আসেনি। ফলে বাজারে সরবরাহ কম এবং দাম বেশি।
“আগামী ১৫-২০ দিনের মধ্যে সরবরাহ বাড়লে দামও স্বাভাবিক হবে”—বললেন শহরের প্রধান বাজারের এক সবজি ব্যবসায়ী।
খুচরা সব‌জি ব‌্যবসায়ী কোরবান শেখ ব‌লেন, আমরাও সব‌জি কিন‌ছি অ‌নেক হি‌সেব ক‌রে। কারণ বে‌শি দা‌মের কার‌নে সব‌জি অ‌নেক কম কিন‌ছে। ছোট একটা লাউ আমা‌দের কিন‌তে হ‌চ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। সে‌টি দোকা‌নে নি‌লে ক্রেতা দাম শু‌নে চ‌লে যায়। প্রতি বছরই এই সময়টা বাজা‌রে সব‌জির সংকট দেখা দেয়।
সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সব‌জি‌ কিন‌তে আসা সাহানা ইয়াস‌মিন না‌মে একজন গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিনের বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছি। আগে ২০০ টাকায় তিন-চার রকম সবজি নেওয়া যেত। এখন ওই টাকায় দুই কেজিও হয় না।”
দোকানিরা বলছেন, বাড়তি দামে ক্রেতারা কম কিনছেন, ফলে বিক্রিও কমে গেছে। আমরাও ভা‌লো নেই।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

1

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

2

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

3

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

4

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

5

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

6

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

7

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

8

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

9

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

10

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

11

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোর

12

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

13

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

14

মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

15

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

16

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

17

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

18

রাঙ্গাবালীখাস খাজনা প্রদানকৃত জমিবন বিভাগ কর্তৃকবেদখলও মিথ্

19

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

20