জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলার কাজিকান্দা এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত সাদা শপিং ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি।

বুহষ্প‌তিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ৩টার দিকে রাজবাড়ী সদর থানার মোবাইল-১ ডিউটিতে থাকা এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্স ও অস্থায়ী সেনা ক্যাম্প, রাজবাড়ীর সেনা সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, রাজবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাজিকান্দা এলাকার বাসিন্দা মোঃ শফিকুর রহমানের বাড়ির পেছনের দক্ষিণ কোনে প্রাচীরের পাশে একটি সাদা শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় যৌথবাহিনীর। পরে সাবধানতার সাথে ব্যাগটি খুলে এর ভেতর থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়, যাতে ট্রিগার ও ফায়ার পিন সংযুক্ত ছিল। একই ব্যাগ থেকে আরো পাওয়া যায় দুটি কার্তুজ— যার একটি সবুজ ও অন্যটি নীল রঙের।

এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্র ও গুলি জব্দ করেন এবং পরে জিডি নম্বর ৩০২, তারিখ ০৭/০৮/২০২৫ মূলে রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনায় কেউ আটক হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস, উদ্দেশ্য এবং সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

1

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

2

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিল হাস

3

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

4

আনোয়ারায় উদ্ধার দুই শিশুর বাবা পুলিশি হেফাজতে

5

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

6

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

7

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

8

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডে

9

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

10

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

11

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

12

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

13

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

14

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

15

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

16

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

17

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

18

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

19

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

20