মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকা‌তি

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামে ঘটে গেছে ভয়াবহ ডাকাতির ঘটনা। শনিবার গভীর রাতে সশস্ত্র সঙ্ঘবদ্ধ ডাকাত দল স্থানীয় ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেয়।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে ডাকাত দল বাড়ির সীমানা প্রাচীরের উপর বসানো তারকাটা কেটে এবং পশ্চিম পাশের দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর তারা লোহার কেচিগেটের তালা ভেঙে মূল ঘরের ভেতরে ঢুকে পড়ে। ডাকাতদের সংখ্যা ছিল প্রায় ১০-১৫ জন। প্রত্যেকেই অস্ত্রধারী ছিল এবং মুখে কাপড় বাঁধা অবস্থায় দ্রুতগতিতে পুরো বাড়িতে তাণ্ডব চালায়।
ঘরে ঢুকে তারা বাড়ির মালিক বিশ্বনাথ বিশ্বাসকে নির্মমভাবে মারধর করে। তার মাথায় আঘাত গুরুতর হওয়ায় দ্রুত ঢাকায় প্রেরণ করা হয় এবং বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডাকাত দলের হাতে তার স্ত্রী হেনা বিশ্বাস ও পরিবারের অন্যান্য সদস্যরাও রেহাই পাননি। হেনা বিশ্বাস জানান, ডাকাতরা তার চোখ ও মুখ বেঁধে রাখে এবং বিভিন্ন ঘরে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
ডাকাতি চলে টানা প্রায় দেড় ঘণ্টা, রাত ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত। ঘটনাটি স্থানীয় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান ব‌লেন, "আমরা এখনও ঘটনাস্থলে আছি, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূলত বাড়ির মহিলাদের স্বর্ণালঙ্কারই ডাকাতদের প্রধান লক্ষ্য ছিল। আহত ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাস বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। আমরা ডাকাত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"
এদিকে, এমন ঘটনায় স্থানীয় জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

1

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিবে ব্যাংক

2

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

3

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

4

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

5

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

6

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

7

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

8

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

9

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

10

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

11

ঝালকাঠি নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

12

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

13

দিনাজপুর ৬ আসনে ধানের শীষের প্রার্থী জাহিদ হোসেন পক্ষে মনোনয়

14

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

15

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

16

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

17

মানিকগঞ্জে মিথ্যা মামলার অভিযোগে বাদী নারী কারাগারে

18

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

19

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

20