মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ব্যক্তিগত জমিসহ সরকারি হালট দখলের অভিযোগ

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিক পাড়া এলাকায় ব্যক্তিগত জমি ও সরকারি রাস্তার জায়গা (হালট) দখলের অভিযোগ উঠেছে স্থানীয় তিন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আনোয়ারা বেগম রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।     অভিযোগকারী আনোয়ারা বেগমের দাবি, মল্লিক পাড়ার তিন রাস্তার মোড়ে তার ব্যক্তি মালিকানাধীন জমি এবং তার পাশেই থাকা একটি সরকারি হালট দখল করে বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে বালু ফেলা হচ্ছে। গত ২৬ জুন প্রভাবশালী হারুন মাস্টার, ইমদাদুল ও নজরুল ড্রাম ট্রাকে করে বালু এনে জায়গা ভরাট শুরু করেন। এ সময় সরকারি বাঁশঝাড়সহ ছোট-বড় কয়েকটি গাছপালাও কেটে নেওয়া হয়।     আনোয়ারা বেগম বলেন, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ থাকলেও সম্প্রতি তারা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। বারবার মামলা দিয়ে আমাকে হয়রানি করছে।”     অভিযুক্ত হারুন অর রশিদ হারুন মাস্টার দাবি করেন, “৩৬৬০-৩৬৬১ নম্বর দাগে আমার জমি রয়েছে। তার ওপর দিয়েই সরকারি রাস্তা গেছে। প্রতিবেশীদের ৩৬৫৬ নম্বর দাগে ৪৩ শতাংশ জমি রয়েছে। আমি তা থেকে ৩ শতাংশ জমি ছেড়ে নিজের জমিতে বেড়া দিয়েছি। জমির কাগজপত্র আমার কাছে রয়েছে, চাইলে দেখাতে পারি।”     তবে খানখানাপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. জনাবআলী বলেন, “সদর ইউএনও স্যারের নির্দেশে কাজ বন্ধ রাখা হয়েছে। হারুন মাস্টারের মালিকানা দাবিকৃত দাগ অনুযায়ী জমিটি তার নয়, বরং বসবাসরতদের মালিকানায় রয়েছে। সঠিকভাবে পরিমাপ করে প্রকৃত মালিকদের মাঝে জমি বুঝিয়ে দেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

1

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

2

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

3

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

4

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

5

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

6

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

7

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

8

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

9

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

10

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

11

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

12

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

13

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

14

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

15

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

16

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

17

হাদিকে গুলির ঘটনায় কাপাসিয়া বিএনপির বিশাল মশাল মিছিল

18

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

19

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

20