মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি

পটুয়াখালী গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির।
ঘটনার সূত্রপাত একটি হিন্দু পরিবারের পার্শ্ববর্তী দুটি রাস্তা ঘিরে। পরিবারের জমির দুই পাশ দিয়ে দুটি রাস্তা থাকলেও, এর মধ্যে একটি রাস্তা ব্যক্তি মালিকানাধীন জমির অন্তর্ভুক্ত। জমির মালিক তার নিজস্ব সম্পত্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গিয়ে ওই রাস্তাটি বন্ধ করে সেখানে বসতঘর নির্মাণ ও পুকুর খননের কাজ করেন।
কিন্তু দুঃখজনকভাবে, এই প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, মোঃ হুমায়ুন কবির জোরপূর্বকভাবে ওই রাস্তা কেটে দখল করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে মোঃ হুমায়ুন কবির বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিতই ছিলাম না। তবুও আমার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে যাতে আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক তদন্তের দাবি করছি।”
স্থানীয়রা জানান, যাঁর জমির ওপর রাস্তার অংশটি পড়েছে, তিনিই দীর্ঘদিন ধরে নিজস্ব মালিকানা দাবি করে আসছেন এবং সেখানে ঘর ও পুকুর তৈরি করছেন। এটি একান্তই ব্যক্তিগত বিষয়, এখানে মোঃ হুমায়ুন কবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।
এই ধরনের মিথ্যা অপপ্রচার সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং রাজনৈতিক পরিবেশকে কলুষিত করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

1

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

2

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

3

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

4

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

5

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

6

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

7

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

8

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

9

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

10

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

11

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

12

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

13

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

14

নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা

15

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

16

রাজৈরে বিরোধপূর্ণ জমিতে ৭০টি গাছ কাটার অভিযোগ

17

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

18

পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ ও লুটপাট ঘটনায় মামলা

19

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

20