জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় নারীর পা ও মাথা থেতলানো মরদেহ উদ্ধার

এমদাদুল হক মুনতাসির।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক নারীর পা ও মাথা থেতলানো অবস্থায় সড়কে পড়ে ছিলো। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার মরিয়মনগর কাটাখালী এলাকায় রাস্তার ডান পাশ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, রাতের কোন এক সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার এমন মৃত্যু হয়েছে। তার নাম রোজি আকতার (৫০)। সে উপজেলার শিলক ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড মো. জসিম উদ্দিনের স্ত্রী৷ থানা ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে সে তার বাপের বাড়ি উপজেলার মরিয়মনগর কালুগোট্টার উদ্দেশ্য বের হন। পরে বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা কাপ্তাই সড়কের কাটাখালী আওসাফ কমিউনিটি সেন্টারের অনুমান ১০০গজ আগে রাস্তার ডান পাশে তার পা ও মাথা থেতলানো অবস্থায় রাস্তায় তাকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল তার বাপের বাড়ির কাছে হওয়ায় তাকে সনাক্ত করে পরিবার ও থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু ঘটে। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

1

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

2

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

3

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

4

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও

5

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

6

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

7

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

8

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

9

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

10

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: সিআইএ

11

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রা

12

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

13

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

14

বাসাইলে সুজনের নতুন কমিটি

15

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

16

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলেন ভ

17

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

18

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

19

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

20