জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

জাকির হোসেন 

বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সদস্যরা যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি ১১ লাখ দামের দুটি সোনার বারসহ দুইজনকে আটক করেছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে

 মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। ওইসময় ফরিদুল ইসলাম (২৮) ও মাহাফুজ আলম

 (৩১) নামে

 দুই যুবককে আটক করা হয়। এরপর তল্লাশি করে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দশটি 

সোনার বার উদ্ধার করা হয়।

জব্দ করা সোনার ওজন ১ দশমিক ১৬৪ কেজি, যার বাজারমূল্য দুই কোটি ১১ লাখ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।

আটক দুই যুবক বিজিবিকে জানিয়েছেন, ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে

 সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। তারা ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এগুলো 

সংগ্রহ করে চৌগাছার দিকে যাচ্ছিলেন।

আটক ফরিদুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে 

এবং মাহাফুজ আলম ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

তাদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা কয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সোনাসহ দুই যুবককে আটকের 

তথ্য নিশ্চিত করেছেন।

 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

1

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

2

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

3

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

4

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

5

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

6

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

7

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে সিরাজগঞ্জে রাষ্ট্রীয় আয়োজন

8

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

9

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

10

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

11

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

12

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

13

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

14

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

15

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

16

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

17

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

18

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

19

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

20