জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

 
 
আরিফ রববানী  

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস হ্যাপী। 
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ নিয়ে  সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি এর আগে তিনি নীলফামারী  জেলা প্রশাসকের কার্যালয়ে (এলএ, সার্টিফিকেট ও এসএ শাখা) দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করে ময়মনসিংহ সদর উপজেলাকে একটি আধুনিক ও মডেল এলাকা হিসাবে গড়ে তুলবেন এমন প্রত্যাশা সদরবাসীর।
 উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী  ৩৭তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ হয়ে প্রশাসন  ক্যাডার সার্ভিসে যোগ দেন। ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনকে  দুর্ণীতিনুক্ত স্বচ্ছ ও জনবান্ধব জনপ্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায়   সরকারের উন্নয়ন মুলক কাজগুলোকে পৌছে দিতে 
 ও  সদরের শিক্ষার মানোন্নয়নে  কাজ করতে সকলের সহযোগীতা চান তিনি।
ইতিমধ্যে ময়মনসিংহ সদরে তাঁর যোগদানের খবরে উপজেলা প্রশাসনসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও প্রত্যাশার সুর ছড়িয়ে পড়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি সদর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে আশা করছে সদরবাসী।
জান্নাতুল ফেরদৌস হ্যাপির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সহকর্মী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁর এই নতুন কর্মস্থলে  ইউএনওর নেতৃত্বে ময়মনসিংহ সদরে সেবার মান আগামীতে  আরও উন্নত হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে এমনটাই আশা পোষণ করছেন ময়মনসিংহ সদরবাসী। এদিকে নবাগত ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী ময়মনসিংহ সদরে যোগদানের পর তাকে উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সংগঠন  অফিসার ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন সদর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

1

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

2

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

3

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

4

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

5

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

6

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

7

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

8

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

9

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

10

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

11

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

12

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

13

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

14

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে উন্নয়নের নতুন

15

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

16

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

17

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

18

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

19

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

20