শেখ তাইজুল ইসলাম।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ৪ টায় উপজেলা বিএনপির আয়োজনে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বের হয়ে র্যালীটি পৌর শহর প্রদক্ষিণ করে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাকির হোসেন ও মৃধা ফারুক হোসেন, এছাড়াও ৬টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিতি ছিল।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে দুপুর থেকে শ্রমিক সংঘ মাঠে জড়ো হতে থাকে উপজেলা ও ৬টি ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা। পরে বৃষ্টিতে ভিজে প্রতিষ্ঠাবার্ষিকীর এ র্যালিতে উপজেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা দলের পতাকা ও ব্যানার হাতে স্লোগানে মুখরিত করে তোলে পুরো মংলা শহর।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে দমন-নিপীড়ন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
মন্তব্য করুন