জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্মীদের উষ্ঞ অভ্যর্থনা

শেখ তাইজুল ইসলাম  

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আজ ২৩ ডিসেম্বর সকালে মোংলায় পৌঁছালে তাকে মোংলাবাসীর পক্ষ থেকে বিপুল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রার্থী
আজ সকালে ডক্টর শেখ ফরিদুল ইসলাম মোংলায় প্রবেশ করলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো নেতা-কর্মী তাকে স্বাগত জানান। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন: আপনাদের এই ভালোবাসা আমাকে ঋণী করেছে। ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক। আসন্ন নির্বাচনে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে মোংলা-রামপালের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভয়-ভীতি উপেক্ষা করে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।"

উপস্থিত স্থানীয় নেতারা জানান, প্রার্থীর আগমনে নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
বিকেল নাগাদ তিনি দলীয় কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন পরিচালনা ও আগামী দিনের কর্মসূচি নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানিগঞ্জে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নৌপথ অবরোধ ও অবস্থান ক

1

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

2

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

3

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

4

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

5

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

6

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

7

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

8

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

9

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

10

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

11

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

12

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

13

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

14

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

15

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

16

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

17

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

18

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

19

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

20