জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

 

 মো সিয়াম খান 
 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পরীক্ষার্থীর বাবার মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহত অভিভাবকের নাম আশরাফ আলী (৬১)। তিনি পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তাঁর মেয়ে অনন্যা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে মেয়েকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে বিশ্রাম নিচ্ছিলেন আশরাফ আলী। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শরীর ঘামতে শুরু করে। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির ফার্স্ট এইড টিম তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মারা যান। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে মরদেহ তাঁর স্থায়ী ঠিকানা পঞ্চগড়ে পাঠানো হয়েছে। মরদেহের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির তিনজন সদস্যকেও পাঠানো হয়েছে।”

প্রক্টর আরও জানান, এমন পরিস্থিতিতে মানবিক দিকটি বিবেচনায় থাকলেও ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী ওই পরীক্ষার্থীকে আলাদাভাবে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

1

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

2

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

3

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

4

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

5

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

6

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

7

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

8

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

9

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

10

পার্বতীপুরে মসজিদ উন্নয়নে ৮০ বস্তা সিমেন্ট প্রদান

11

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

12

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

13

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

14

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

15

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

16

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

17

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

18

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

19

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

20