জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের আর্থীক সহযোগীতা

খাইরুল বাসার
মেহেরপুর।

নাম আবুল কাশেম (৭৫), পিতা মৃত মুনছদ্দী আলী,বাড়ি মেহেরপুর জেলার মুজিবনর উপজেলার শিবপুর গ্রামে। কাধে বাক নিয়ে দীর্ঘ্য ৫৪ বছর ধরে পান চুনের ব্যবসা করে আসছেন। বয়সের ভারে কাধে বোঝা নিয়ে গ্রামে গ্রামে পান চুন বিক্রয় করা তার পক্ষে আর সম্ভব হচ্ছেনা । আগের মত আর বেচাবিক্রিও হয়না। মাঝে মাঝে লাভ ছাড়া খালী পকেটে ফিরতে হয়। স্বামী স্ত্রী দুজনার সংসার। একছেলে একমেয়ে বিবাহ হয়েছে। তারা তাদের মত সংসার করে। মুরুব্বির অনেক দিনের ইচ্ছা কয়টা টাকা পেলে চোখের চিকিৎসাটা করাবে আর কিছু বাদাম, ছোলা কিনে গ্রামের হাইস্কুলে ছাত্রছাত্রীদের নিকট বসে বসে বিক্রয় করবে। 
জনাব আবুল কাশেমের এই ইচ্ছার পাশে দাড়ালো মুজিবনগর উপজেলা জামায়াত। আজ২৯ অক্টোবর/২৫ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ৬ নং ওয়ার্ডে আবুল কাশেমকে ব্যবসা করার জন্য বাদাম,ছোলা কিনে দেওয়া হয়, সাথে চোখের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। মোনাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি জনাব আসলাম হোসেনের সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. তাজউদ্দীন খান। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি জনাব জারজিস হুসাইন,মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাও. খানজাহান আলী,উপজেলা সেক্রেটারি জনাব খাইরুল বাসার,উপজেলা শ্রমিক কল্যান সভাপতি জনাব ফজলুল হক গাজী,উপজেলা বাইতুলমাল সেক্রেটারি জনাব আমির হোসেন,মোনাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি জনাব আসাদুল হক প্রমুখ।
খাইরুল বাসার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী বিবাদ: কারণ ও পতিকার

1

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

2

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

3

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

4

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

5

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

6

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

7

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

8

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

9

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

10

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে মাটি কাটায় চারজনে

11

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

12

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

13

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

14

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

15

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

16

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

17

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

18

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

19

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

20