জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়া মাহফিল

  মো. রাসেল মিয়া 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ড (নফল গ্ৰামবাসী) বিএনপি। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ হোসাইন কায়কোবাদের সুস্থতার জন্যও দোয়া করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ধামঘর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নহল গ্ৰামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মুঠোফোনে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন 
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এসময় তিনি উপস্থিত সকলের নিকট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করেন 
এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান।
বিএনপির প্রবীণ নেতা শামসুল আলমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, 
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল সরকার, আবুল হাসান ছিটন, ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমেদ জুয়েল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু, উপজেলা জিসাসের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, ফিরোজ মেম্বার, বিএনপি নেতা আল আমিন, যুবদল নেতা আমান উল্লাহ আমান
ইউনিয়ন নেতা,রুবেল চৌধুরী কামাল সহ ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও  সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন নহল উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা এমদাদুল্লাহ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ

1

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

2

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

3

স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থ

4

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

5

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

6

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

7

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

8

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

9

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

10

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

11

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

12

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

13

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

14

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

15

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

16

ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্ব

17

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

18

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয

19

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

20