জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

মুজিবনগরে বিএনপির কার্যালয়ের পাশ থেকে লাল টেপ মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

খাইরুল বাশার

মেহেরপুরের মুজিবনগরে দারিয়াপুরে  দরিয়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আনুমানিক ৩৫ গজ দক্ষিণ পাশে মুজিবনগর মেহেরপুর প্রধান সড়কের পাশে জনৈক আকবার চুড়িওয়ালার বাড়ির প্রাচিরের পাশ থেকে  লাল টেপ মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।

  শনিবার সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের কালিতলা মোড় এলাকা থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিতলা মোড় সংলগ্ন আকবার চুড়িওয়ালার  বাড়ির প্রাচিরের পার্শে একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখে খানপুর গ্রামের শরিয়ত আলীর চায়ের দোকানে থাকা স্থানীয়দেরকে বিষয়টি জানায় তাদের সন্দেহ হলে তারা মুজিবনগর থানা পুলিশকে খবর দেয়।


উদ্ধারকৃত জায়গাটি স্থানীয় বিএনপি কার্যালয় থেকে মাত্র ৩৫ গজ দূরে হওয়ায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।

পরবর্তীতে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে মুজিবনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং মুজিবনগর থানা পুলিশের একটি  টিম ঘটনাস্থলে এসে বস্তুটি নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে থানায় নিয়ে যায়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বস্তুটি উদ্ধার করে। এটি আসলেই কোনো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কে বা কারা, কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

1

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

2

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

3

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার

4

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

5

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

6

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

7

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

8

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

9

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

10

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

11

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

12

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

13

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

14

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

15

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

16

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

17

রংপুরে ছেলের হাতে পিতা খুন

18

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

19

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

20