জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেখ আবদুল্লাহ।।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একযোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।


শুক্রবার রাতে আনোয়ারার মালঘর বাজারের আবদুল করিম চৌধুরী সড়কস্থ নুরুন্নবী মার্কেটের প্রধান কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালঘর আহমদীয়া তৈয়বীয়া সুন্নিয়াআলিয়া দাখিল মাদ্রাসার অধ্যাপক হাফেজ মুহাম্মদ আনোয়ারী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলাল, আনোয়ারা সাংবাদিক সমিতির অর্থসম্পাদক সাংবাদিক মোঃ জাবেদুল ইসলাম, আস্থার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শেখ আব্দুল্লাহ, এ.সি.এসফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নাবিল চৌধুরী এবং উত্তর বরুমছড়া সানরাইজ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃরাকিব। এছাড়া ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর আলী, অর্থ সম্পাদক মোঃ ফরহাদ উদ্দিন সুমনসহ অসংখ্যসদস্য অংশগ্রহণ করেন।

অন্যদিকে, একই দিন রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আল আইনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় বর্ণাঢ্যআয়োজনে। এসময় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বরকলইউনিয়ন প্রবাসী ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিন এবং চুন্নপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আতিকুররহমান আতিক।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ হোসাইন, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সদস্য মোহাম্মদ সোহেল, মোরশেদুল আলম, ওসমান গনিসহ অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিতছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

1

টুঙ্গিপাড়ায় কৃষকলীগের আরো এক নেতার পদত্যাগ

2

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

3

অতিরিক্ত লোডে ভয়াবহ দুর্ঘটনা: পাটবোঝাই ট্রাকে আগুন

4

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

5

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

6

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

7

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

8

এলি ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার

9

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

10

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

11

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

12

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

13

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

14

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

15

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

16

বিএনপির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পেছনে জামায়াত ও আ.লীগের

17

জনস্বাস্থ্যের ঝুঁকি, ‘রসের মিষ্টি’কে ফের জরিমানা করল প্রশাসন

18

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

19

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

20