জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে খুচরা সার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

ইব্রাহিম বাদশা, মিরসরাই, চট্টগ্রাম।


চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৬-২৭ সেশনের জন্য খুচরা সার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় মিরসরাই পৌরসদরস্থ একটি রেস্টুরেন্টে উপজেলার সার ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। ব্যবসায়ী মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড খুচরা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর।

সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ওমর ফারুক, সাইফুল রহমান, রেদোয়ান হোসেন, নিজাম উদ্দিন, রুবেল মজুমদার, সাধন চন্দ্র শীল ও মহিউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা খুচরা সার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে বর্তমানে যারা খুচরা সার বিক্রেতা হিসেবে আইডিকার্ডধারী রয়েছেন তাদের সদস্যপদ বহাল রাখা, প্রত্যেক খুচরা সার ব্যবসায়ীকে টিও লাইসেন্স প্রদান করা এবং বিদ্যমান সার সংক্রান্ত নীতিমালা-২০২৫ সংশোধন করে তা ব্যবসায়ী ও কৃষকবান্ধব হিসেবে প্রণয়ন করা।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ মফিজুল ইসলামকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক মোঃ নয়ন হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, সহ-কোষাধ্যক্ষ রেদোয়ান হোসেন, প্রচার সম্পাদক রুহুল আমিন এবং সহ-প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দীন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোঃ শামছুউদ্দীন, মোঃ হেদায়েত উল্লাহ ও মোঃ নিজাম উদ্দীনকে মনোনীত করা হয়। নবনির্বাচিত কমিটি আগামী সেশনে মিরসরাইয়ের সার ব্যবসায়ীদের মানোন্নয়ন ও নায্য অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে কৃষকের মুখে হাসি

1

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

2

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

3

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

4

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

5

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

6

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

7

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

8

নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

9

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

10

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

11

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

12

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

13

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

14

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

15

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

16

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

17

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

18

আজ ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস

19

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

20