জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হামিদুর ইসলাম




মানিকগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের বাবুল মিয়ার খাবারের হোটেলের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বান্দুটিয়াগামী ইট সলিং রাস্তার উপর হইতে তাঁদের গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ীরা  হলেন-শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বড় সিদুর কোড়া (শিধলকুড়া) গ্রামের মো. মতিউর রহমান ওরফে মতিনের ছেলে মো. নাজমুল হাসান (৩০), তিনি বর্তমানে মিরপুর-১৩ এর এ ব্লক-৩৮১ টিনসেট কলোনীতে বসবাস করছেন। গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ডাইল্লা পশ্চিম পাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মুরাদ (৩৫),তিনি বর্তমানে মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতার ইউনুছ মিয়ার বাড়ি (বাসা নং-১১০) বসবাস করছেন।
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ঘাড়িয়ালা (কাজীপাড়া) গ্রামের কাজী মোকসেদের ছেলে  কাজী হাসেম (৩৩)।


ডিবি ও মামলা সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নাজমুল হাসানের কাছ থেকে ৪০ পিস, মুরাদের কাছ থেকে ৩০ পিস ও হাসেমের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা।

ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন,
“মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

1

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

2

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

3

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

4

ঝালকাঠিতে অসহায় শীতার্থদের মাঝে রোভার স্কাউটের কম্বল বিতরণ

5

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

6

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

7

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

8

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

9

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

10

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

11

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

12

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

13

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

14

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

15

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

16

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

17

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

18

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

19

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

20