জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুর সদর এলাকায় গভীর রাতে ট্রাক চুরি

হাবিবুর রহমান সুমন : স্টাফ রিপোর্টার মাদারীপুর জেলা 

মাদারীপুর সদর উপজেলার নতুন আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে গভীর রাতে একটি মিনি ডাম্প ট্রাক চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ট্রাকটি স্থানীয় ‘মায়ের দোয়া মটরস’-এর মালিক মোহাম্মদ কামরুল হাসান খানের।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রোববার (২১ ডিসেম্বর) রাতে প্রতিদিনের মতো কাজ শেষ করে রাজবাড়ী-ড-১১-০১২১ রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকটি তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পার্ক করে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি চলে যান। পরে সোমবার (২২ ডিসেম্বর) সকালে দোকানে এসে দেখেন ট্রাকটি আর সেখানে নেই।
ট্রাকটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে। ঘটনার পর আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগী মাদারীপুর সদর মডেল থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ট্রাক উদ্ধারে ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট ইউনিটকে অবহিত করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

1

কয়রায় আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেএম বিজয়ী

2

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

3

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

4

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

5

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

6

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

7

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

8

নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টে ৫০হাজার

9

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

10

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

11

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

12

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

13

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

14

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

15

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

16

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

17

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

18

বান্দরবানের আলীকদমে মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

19

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

20