জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 মাদারীপুর প্রতিনিধি :বেলায়েত হাওলাদার 

মাদারীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান খান নাহিদের নেতৃত্বে সদর উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের  গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন ধানের শীষ যদি বিজয় হতে পারে বেগম খালেদা জিয়া যদি সরকার গঠন করতে পারে তাহলে কিন্তু আমাদের  মাদারীপুরের পাঁচটি উপজেলায় উন্নয়ন হবে। আমরা প্রতিনিধি না দিতে পারলে কিন্তু আমাদের এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগবেনা। বিগত দিনে মানুষের অধিকার ছিল না উন্নয়ন ছিল না কতিপয় লোকেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমরা সেই আঙ্গুল ফুলে কলা গাছ যাতে কেউ হতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দলের মধ্যে নেশাখোর থাকতে পারবে না দলের মধ্যে চাঁদাবাজ থাকতে পারবে না। 

এসময় মাদারাীপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান খান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিক মাতুব্বর,পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, সাবেক যুবদল নেতা সালাউদ্দিন বেপারী,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমন শিকদার, আপেল মাহমুদ খান,শিবচর উপজেলার যুব নেতা পারভেজ মোল্লাসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

1

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

2

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

3

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

4

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

5

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

6

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

7

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

8

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

9

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

10

জাল দলিল করে ধরা পড়ে জেল খাটলেও দলিল লিখেছেন মিজানুর- ক্ষুব

11

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

12

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

13

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

14

কিশোরগঞ্জ- ০১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

15

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

16

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

17

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

18

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

19

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

20