মঙ্গলবার ( ২২ জুলাই) সকাল ১১ টায় বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন,গত ১৮ জুলাই দুপুর আড়াই টায নাইক্ষ্যংছড়ি থানাধীন ৩নং ঘুমঘুম ইউপিস্থ ৮নং ওয়ার্ডের অন্তর্গত ভিকটিম সৈয়দ নুর এর সাথে আটক হওয়া আসামি ইছমাইলের বন্ধুত্বের সম্পর্ক ছিল।
ভিকটিম সৈয়দ নুরের নিকট থেকে ইছমাইল ৭০ হাজার (সত্তর হাজার) টাকা ধার হিসেবে গ্রহণ করে এক সময়। উক্ত টাকা সঠিক সময়ে ফেরত না দেয়ায় ইসমাইলের সাথে ভিকটিমের মনোমালিন্য হয় এবং স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে ভিকটিমের টাকা ফেরত দেওয়ার পক্ষে সিদ্ধান্ত হলেও আসামি ইছমাইল টাকা দেয়নি বরং ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়। আসামি ইছমাইল উক্ত ঘটনার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম সৈয়দ নূরকে গত ১৮/০৭/২০২৫ খ্রি. অনুমান ১৪.৩০ ঘটিকার সময় টাকা ফেরত দেয়ার কথা বলে ঘটনাস্থলে নিয়ে আসে এবং অপহরণ করে সীমান্তবর্তী এলাকার কাছাকাছি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে খুন করে।
মন্তব্য করুন