জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশখালীতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

মোঃ হেলাল উদ্দীন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মহেশখালীতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফার্স্ট এইড প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) আলমগীর ফরিদ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এবং মহেশখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মানবিক সেবার গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করে।

এছাড়াও একই দিনে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফার্স্ট এইড ট্রেনিং-এর সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাসরিন আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর ফরিদ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম।

এসময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ইংরেজি প্রভাষক জনাব মোঃ কামাল হোসাইনসহ কলেজের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন আশরাফুল জামান আশরাফ, ফিল্ড অফিসার (RFC বিভাগ), আরিফুর রহমান রাব্বি, ফিল্ড অফিসার (RFL বিভাগ), রিয়াত মোরশেদ খালেদ, RFL ফোকাল (কক্সবাজার ইউনিট) এবং নুরুল বশর, টিম লিডার, যুব রেড ক্রিসেন্ট মহেশখালী উপজেলা টিম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে রক্তদান, প্রাথমিক চিকিৎসা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও রেড ক্রিসেন্টের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই মানবিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের যুব রেড ক্রিসেন্ট কলেজ দল এবং যুব রেড ক্রিসেন্ট মহেশখালী উপজেলা টিমের সকল সম্মানিত RCY সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

1

‎ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরা

2

চৌগাছা আসনে প্রার্থীতা বাতিল চেয়ে হাই কমান্ডের কাছে লিখিত আ

3

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

4

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

5

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

6

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

7

২০ জেলায় কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে অন‍্য জেলা আরো ভয়ং

8

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

9

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

10

নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এঁর বদল

11

নীলপদ্মের ঘ্রাণে বিষ

12

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

13

শিক্ষক-শিক্ষিকা মিলে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

14

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

15

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞত

16

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

17

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

18

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

19

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

20